রিফান্ড এবং রিটার্ন পলিসি (Refund & Return Policy)
আমাদের স্টোর থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের সুবিধার্থে আমাদের রিফান্ড পলিসি নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১. পণ্য গ্রহণের সময় সতর্কতা
পণ্যটি ডেলিভারি ম্যানের সামনে চেক করে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ডেলিভারি ম্যান চলে আসার পর পণ্যটি আর কোনোভাবেই রিটার্ন বা পরিবর্তন করা সম্ভব হবে না। যদি পণ্যটিতে কোনো সমস্যা থাকে, তবে ডেলিভারি ম্যান থাকাকালীনই আমাদের সাথে যোগাযোগ করুন।
২. ৩ দিনের মানিব্যাক গ্যারান্টি
যদি পণ্যটিতে কোনো টেকনিক্যাল বা ম্যানুফ্যাকচারিং সমস্যা থাকে, তবে পণ্য গ্রহণের দিন থেকে ৩ দিনের মধ্যে আমাদের জানালে আপনি ‘মানিব্যাক রিফান্ড’ সুবিধা পাবেন। এক্ষেত্রে পণ্যটি অবশ্যই তার আসল প্যাকেজিং এবং আনুষঙ্গিক সবকিছুসহ ফেরত দিতে হবে।
৩. ওয়ারেন্টি এবং গ্যারান্টি সংক্রান্ত তথ্য

    • আমাদের পণ্যগুলোর জন্য নির্দিষ্ট কোনো ওয়ারেন্টি (Warranty) প্রদান করা হয় না।

    • পণ্যটি সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য আমরা চেক করে নেওয়ার সুযোগ দিচ্ছি, তবে দীর্ঘমেয়াদী কোনো গ্যারান্টি বা সার্ভিস ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
      রিফান্ড প্রক্রিয়া:
      পণ্যটি আমাদের নিকট পৌঁছানোর পর যাচাই-বাছাই সাপেক্ষে ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার প্রদত্ত মাধ্যমে (বিকাশ/নগদ/ব্যাংক) রিফান্ড সম্পন্ন করা হবে।

দ্রষ্টব্য: পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের এই শর্তাবলীর সাথে একমত পোষণ করছেন। আপনার যেকোনো প্রয়োজনে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।